ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এবং জাতীয়তাবাদী ফোরাম এর কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ Logo খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলেই সিসার বিষ! Logo ‘হাবিবি প্যাক’ চালু, সিনেটর নির্বাচিত হয়েই চমক এল-সায়েদের Logo মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর: বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বিগ-বি প্রকল্প Logo ইসরায়েলের ইহুদিদের উপর ভরসা বাড়ছে ভারতের Logo আগাম জাতের আমন ধান ঘরে তুলতে ব্যস্ত লালমনিরহাটের কৃষকরা Logo আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী Logo সাদমানকে নিয়ে বড় দুঃসংবাদ

খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

ডাচ্-বাংলা ব্যাংক-এর খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ৬ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, “গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” গ্রাহকসেবার মান উন্নত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন-সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান। কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এবং জাতীয়তাবাদী ফোরাম এর কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ

খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

আপডেট সময় ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬