ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং জনাব মো: জাফর ছাদেক, এফসিএ-সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্মকর্তাদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল সম্পদ সুরক্ষায় অক্টোবর মাসব্যাপী ব্যাংকের সকলস্তরের কর্মকর্তাদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আলোচকবৃন্দ বিভিন্ন ধরণের ফিশিং, ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং অননুমোদিত সিস্টেম অ্যাক্সেসের মতো ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। তাছাড়া শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিয়মিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। অপরিচিত ই-মেইল, সন্দেহজনক লিংক ও সংযুক্ত ফাইল খোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কখনোই নিজের পাসওয়ার্ড, ওটিপি, পিন কিংবা গোপন তথ্য অন্য কারো সঙ্গে শেয়ার না করা। অস্বাভাবিক লেনদেন, সন্দেহজনক ই-মেইল কিংবা নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা পরিলক্ষিত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইটি নিরাপত্তা বিভাগকে অবহিত করতে পরামর্শ প্রদান করা হয়।
সাইবার নিরাপত্তা কোনো একক বিভাগের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন

আপডেট সময় ০৭:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬