ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্থায়ী বাঁধ দেয়ার দাবি কলাপাড়ায় হুমকির মুখে পাখিমারা খাল ঘিরে গড়ে ওঠা ১০ গ্রামের জীবন-অর্থনীতি Logo ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে মানববন্ধন Logo তালের বাজারে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ Logo রায়পুরা উপজেলা ছাত্রদলের শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা Logo জগন্নাথপুরের সৈয়দপুর যুব পরিষদ সিলেটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo সুনামগঞ্জের সীমান্তবর্তী পর্যটনখ্যাত খাসিয়ামারা নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ১৫ গ্রামবাসী Logo সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিষিদ্ধ আ‘লীগ সংশ্লিষ্টতার অভিযোগ Logo কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সেবা পেলেন দুই শতাধিক মানুষ Logo ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষ্যে প্রেসব্রিফিং Logo টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব আখ্যা দিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে আরও বলা হয়, এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ দেখা দিতে পারে।
পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন তথ্য দিয়ে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ পরিস্থিতিতে জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্থায়ী বাঁধ দেয়ার দাবি কলাপাড়ায় হুমকির মুখে পাখিমারা খাল ঘিরে গড়ে ওঠা ১০ গ্রামের জীবন-অর্থনীতি

গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা

আপডেট সময় ১১:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬