শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা

বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

ফরিদপুরের নগরকান্দায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দীনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান তুহিন, শফিকুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম সাইফ, সদস্য এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নিজাম নকীব, ও রেজাউল করিম সেলিম। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক, সাংবাদিকদের কারনেই দেশে সকল দপ্তরের কর্মকান্ডই নির্ভেজাল করার চেষ্টা করে থাকেন সংশ্লিষ্টরা। তিনি সাংবাদিকদের আহ্বান করে বলেন আমার এখানে থাকা অবস্থায় সকল কর্মকান্ডে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com