বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের পক্ষে দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রওশন আলী সাভার
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫

সাভারে ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলমের পক্ষে দুস্থ ও অসহায় দুই পরিবারকে আত্মকর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক। রোববার (৬ জুলাই) দুপুরে সাভার পৌরসভার দক্ষিণ জামসিং এলাকার বাসিন্দা প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের বাসায় গিয়ে তাদেরকে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় তাদের পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষতেও যে কোন কাজে তাদের পাশে থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক। মনিবুর রহমান চম্পক জানান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় মানবিক কাজে নিজেকে নিয়োজিত করছেন। এ কাজে তিনি মানসিক শান্তি পান, তাই আগামীতেও দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চান। এদিকে আর্থিক সহায়তা পেয়ে অনেক সন্তোষ প্রকাশ করেন প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের পরিবারের লোকজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com