বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আল্লাহর জিকিরে মেলে হৃদয়ে শান্তির পরশ

ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫

মদিনার মসজিদুন নববী। বিশ্ব মুসলিমের দ্বিতীয় তীর্থস্থল। গত শুক্রবার সেখানে জুমার খুতবা দিয়েছেন শায়খ বুদাইর। খুতবায় তাঁর নির্ধারিত বিষয় ছিল আল্লাহর জিকির।
কোরআন ও হাদিসের সমন্বয়ে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন জিকিরের গুরুত্ব। শায়খ বুদাইরের খুতবার অনুবাদ করেছেন মাওলানা যাকারিয়া মাহমুদ।
হে মুসলিম জাতি! আপনারা আপনাদের প্রতিপালককে ভয় করুন। সৎপথে চলুন।
অসৎপথ থেকে বিরত থাকুন। কেননা আল্লাহ বলেছেন,‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০২) মুসলিম বন্ধুরা, আল্লাহর জিকির হলো আত্মার তৃপ্তি, ক্ষতের নিরাময় ও প্রশান্তির নিদর্শন।
আল্লাহ বলেন,‘তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে সফলকাম হও।’(সুরা : আনফাল, আয়াত : ৪৫)
যে ব্যক্তি নিয়মিত আল্লাহর জিকির করে, তার ওপর আল্লাহর নুর বিকশিত হয়, বর্ষিত হয় আল্লাহর রহম, দয়া ও বরকত।
জিকির হলো, উত্তম রসদ, যার ব্যবসা লাভজনক। কবি বলেন, ‘কল্যাণপ্রত্যাশী, পুণ্যের কামনাকারী আল্লাহর জিকির আঁকড়ে ধরো!’
কেননা, যে দয়াময় আল্লাহর জিকির করে, আল্লাহ তার সঙ্গী হন। যে তাঁকে স্মরণ করে, তিনিও তাকে স্মরণের মাধ্যমে পুরস্কৃত করেন।
আল্লাহই বলেছেন,‘তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।(সুরা : বাকারাহ, আয়াত : ১৫২)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন,আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার অনুরূপ হয়ে থাকি। যখন সে আমার জিকির করে, তখন আমি তার সঙ্গে থাকি। যখন সে আমায় একাকী স্মরণ করে, আমি তাকে একাকী স্মরণ করি। আর যখন সে আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। (সহিহ বুখারি, হাদিস : ৭৪০৫)
হে মুসলিম জাতি, আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, বেশি পরিমাণে তাঁর প্রশংসা করার।
বিনিময়ে তিনি নির্ধারণ করেছেন অফুরন্ত পুরস্কার ও উজ্জ্বল পরিণাম। আল্লাহ বলেছেন,
‘তোমরা অধিক হারে আল্লাহকে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।’ (সুরা : আহজাব, আয়াত : ৪১-৪২)
আবদুল্লাহ ইবনে বিশর (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! আমার জন্য ইসলামের শরিয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, যা আমি শক্তভাবে আঁকড়ে থাকতে পারি। তিনি বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তায়ালার যিকরের দ্বারা সিক্ত থাকে। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৩৭৫)
কাজেই আপনার বেচাকেনা, আদান-প্রদান, প্রকাশ্যে, গোপনে, সকাল-সন্ধ্যায়, জলে-স্থলে-অন্তরীক্ষে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করুন। জিকির দ্বারা জিহ্বাকে সিক্ত রাখুন। জাবের (রহ.) উমাইর বিন হানি (রহ.)-কে একবার জিজ্ঞাসা করলেন, আমি তো দেখি, আপনি আল্লাহর জিকির করে ক্লান্ত হন না। আপনি দিনে মোট কতবার তাসবিহ পড়েন? জবাবে ইবনে হানি (রহ.) বলেন, আমার আঙুল যদি ভুল না করে, তাহলে এক লাখ বার।
সুতরাং আমার মুসলিম ভাইয়েরা! নিজেদের মজলিসগুলোতে অযথা আলাপ, গিবত ও চোগলখোরি থেকে বিরত থেকে আসুন আমরা পূর্ববর্তীদের অনুসরণ করি। তাদের পথ ও পন্থা আঁকড়ে ধরে দ্বিন ইসলামের সঠিক পথে চলি। আল্লাহ আমাদের অধিক পরিমাণে জিকির করার তাওফিক দান করুন। আমিন। মাওলানা যাকারিয়া মাহমুদ অনূদিত




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com