শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজায় নিহত তৌকিরের আত্মীয়স্বজন ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল,
মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, প্রশাসন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ অংশ নেন। এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশির ভাগই হতাহত হয়েছে।
রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের লাশ: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের লাশ রাজশাহীতে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে। পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২১ জুলাই মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ সেখানে প্রথম জানাজা শেষে সাগরের মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে উপশহরের বাড়িতে আনা হয়।
তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।এদিকে সকাল থেকেই শুরু হয় পাইলট সাগরের কবর প্রস্তুতের কাজ। গোরস্তান মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com