শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আড়িপাতার আইন আন্তর্জাতিক মানে আনার নির্দেশনা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নতুন টেলিযোগাযোগ আইনে আড়িপাতার ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিয়ে আসার বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এরই অংশ হিসেবে ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১’ সংশোধন করা হচ্ছে।
এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগ কিছু মূলনীতি ঠিক করেছে। এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনাও দিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। গত মঙ্গলবার (৩০ জুলাই) প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বরাতে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২০০১ সালের টেলিযোগাযোগ আইন এমনভাবে সংশোধন করতে হবে, যেন আড়িপাতাবিষয়ক প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী কাঠামোবদ্ধ করা যায়। এ ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সংস্থা গেটওয়ে হিসেবে কাজ করবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিচারিক অনুমোদন ছাড়া সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকেও (এনটিএমসি) জবাবদিহির আওতায় রাখতে হবে।
নতুন আইনে ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়ে যে কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে ২০০১ সালের আইন পরিমার্জন করে এমন একটি কাঠামো গড়ে তোলা হবে, যেখানে নাগরিকের ডিজিটাল অধিকার রক্ষায় আইনি সুরক্ষা থাকবে।
পূর্ণ ক্ষমতা বা সক্ষমতা বাড়ছে বিটিআরসির
বর্তমানে ট্যারিফ নির্ধারণসহ অনেক বিষয়ে মন্ত্রণালয়ের পূর্বানুমতি প্রয়োজন হয়, যা ভবিষ্যতে কমিয়ে আনা হবে। নতুন আইনে শুধু নীতিগত ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতির বিধান থাকবে; বাকি বিষয়ে বিটিআরসি পূর্ণ স্বাধীনতা পাবে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার সুরক্ষা, ন্যাশনাল এআই পলিসি এবং ই-কমার্স-সংক্রান্ত আইন ও নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে নতুন আইন সংশোধন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com