শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপদোতে সামরিক বাহিনীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, পার্কিনসন্স এবং স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন মিয়ানমারের ওই নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে সোয়ের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২০ সাল থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। খাদ্যগ্রহণ অনিয়মিত হয়ে পড়েছিল। চলতি বছর তার শারিরীক অবস্থা বেশ খারাপ হয়। এপ্রিলে চিকিৎসার জন্য
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছিলেন সোয়ে। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ইউ মিন্ত সোয়ে। মিয়ানমারের সেনাপ্রধান এবং বর্তমানে ক্ষমতায়সীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com