বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

হাঁসের মাংসে বেশি মাত্রায় কোলেস্টেরল এবং ফ্যাট আছে। এই মাংস শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে। একই সঙ্গে যাদের রক্তস্বল্পতা আছে তাদের জন্য বিশেষ উপকারী। কারণ হাঁসের মাংসে থায়ামিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায়।
পুষ্টিবিদদের পরামর্শ, ‘‘হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে ৬০ গ্রাম অর্থাৎ ২ টুকরো হাঁসের মাংসে খাওয়াটাই সুষম হবে।’’ নিয়ম মেনে হাঁসের মাংস খেয়ে উপকারিতা পেতে পারেন। জেনে নিন কীভাবে রান্না করবেন হাঁসের মাংসের ভুনা।
উপকরণ
হাঁসের মাংস: ১ কেজি
পেঁয়াজকুচি: ১ টেবিল চামচ
পেঁয়াজবাটা: ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া: ১ চা–চামচ
আদাবাটা: ১ টেবিল চামচ
রসুনবাটা: ১ টেবিল চামচ
ধনেগুঁড়া: ১ চা–চামচ
জিরাবাটা: ১ চা–চামচ
গরমমসলার গুঁড়া, জায়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মৌরি গুঁড়া: ১ চা–চামচ করে
এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ: ২টি করে
কাজুবাদামবাটা: এক টেবিল চামচ
কাঠবাদামবাটা: ১ টেবিল চামচ
নারকেল দুধ: ১ কাপ
কাঁচা মরিচ: কয়েকটি
লবণ স্বাদমতো,: তেল পরিমাণমতো
প্রথম ধাপ
শুরুতে একটি পাত্রে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ ফোড়নে পেঁয়াজকুচি নেড়ে ভেজে নিন। এ পর্যায়ে পেঁয়াজবাটা দিয়ে নেড়ে দিন। তারপর মরিচ, হলুদের গুঁড়া দিয়ে নেড়ে বাকি সব মসলা দিয়ে দিন। এবার এতে একটু পানিতে কষিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হাঁসের মাংস দিয়ে নাড়ুন। তারপর কিছুসময় কষিয়ে নিন। এবার পানি দিয়ে ঢেকে দিন।
তৃতীয় ধাপ
মাংস কষানো হয়ে গেলে নারকেল দুধ দিয়ে নেড়ে কাজুবাদাম ও কাঠবাদামবাটা দিন। কাঁচা মরিচ ছড়িয়ে কষিয়ে নিন।
শেষ ধাপ
সব শেষে মাংসের ঝোল গা মাখা মাখা হয়ে এলে এতে এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, মৌরি গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com