শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

বাসস:
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে যতদিন না তারা ন্যায়বিচার পান।
তিনি বলেন, ‘গুমের মতো ভয়াবহ অপরাধ আর হতে পারে না। এটি মানবতার সম্পূর্ণ পরিপন্থী অপরাধ এবং এ ধরনের অপরাধের শাস্তি হলো মৃত্যুদ-। আমার দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, আছি এবং গুম হওয়া ভিকটিম পরিবারের পাশে থাকব, যতদিন না আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে পারি।’ গুম হওয়া ভিকটিমদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি গতকাল শুক্রবার এ কথা বলেন।
২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ভিকটিম পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’। সংগঠনটির উদ্দোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম গুমের শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য এবং এ ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম প্রকাশ করার দাবি জানান।
তিনি বলেন, ‘অপরাধী যারা-ই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে প্রকাশ্যে আনতেই হবে। যেসব শিশু তাদের বাবাকে হারিয়েছে, বোনরা ভাইকে হারিয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে-তাদের সম্পর্কিত পূর্ণ তথ্য জনগণের সামনে আনতেই হবে।’
শেখ হাসিনাকে অভিযুক্ত করে ফখরুল বলেন, ‘এখন প্রমাণিত হয়েছে হাসিনাই এসব হত্যা ও গুমের জন্য দায়ী। তাকে অবশ্যই এ দেশে বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’
গুম হওয়া পরিবারের প্রতি সাহস না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কারও মন খারাপ করার কিছু নেই। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তরুণ প্রজন্ম ও শিশুরা তাদের বাবার ও ভাইদের জন্য ন্যায়বিচার দেখতে পাবে।’
ন্যায়বিচার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি দৃঢ়ভাবে নির্বাচন চায়। এই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য আমরা নির্বাচন চাই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com