ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা

ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনভিত্তিক রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। ‘রুকইয়াহ ও তদবীর শিক্ষা কার্যক্রম’ এবং ‘দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন কোর্সের শতাধিক প্রশিক্ষণার্থীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অনলাইন শিক্ষার্থীদের সরাসরি একত্রিত করা, পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরির লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯টা থেকে রুকইয়াহ ও তদবীরের ব্যবহারিক প্রশিক্ষণ, সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বাদ মাগরিব মাদ্রাসার বার্ষিক মাহফিলের ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজক আশ-শেফা রুকাইয়া ও তদবীর সেন্টারের চিকিৎসক মুফতী নাঈমুল ইসলাম ফরিদপুরী জানান, বর্তমানে অনেক মানুষ জিন, জাদু ও বদনজরসহ বিভিন্ন সমস্যার সমাধানে শরিয়তসম্মত রুকইয়াহ সম্পর্কে জানতে আগ্রহী। এই প্রেক্ষাপটে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান অর্জন, শিরক ও কুসংস্কারমুক্ত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে মানুষের সেবা করার যোগ্যতা গড়ে তোলাই এই শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা মনে করেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূরদূরান্তের শিক্ষার্থীদের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়ার পাশাপাশি এ ধরনের সরাসরি মিলনমেলা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা

আপডেট সময় ০২:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬