ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ: টুঙ্গিপাড়া আসামি ২২২৪ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সহিংসতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ২২৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) টুঙ্গিপাড়া থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মুসলিম আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, অবরোধকারীরা সরকারি কাজে বাধা দেন, সরকারি কর্মচারীদের ওপর হামলা চালান এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং দেশের অখ-তা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ ও রয়েছে। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখকে ১ নম্বর আসামি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সরদার, পৌরসভার সাবেক মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ মোট ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত নামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় দ-বিধির ১৪৩, ১৪৪, ১৫২, ১৮৬, ৩৪১, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৪৩৫, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারাসহ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬, ৭(১), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জানান। টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার মোসলেম আলী জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ: টুঙ্গিপাড়া আসামি ২২২৪ জন

আপডেট সময় ০২:৩৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬