রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিম তার (ভার্চুয়াল) বক্তব্যে বলেন যে বাংলাদেশের জন্য পিআর (চজ) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) নির্বাচন ব্যবস্থা উপযোগী নয়। তিনি এই ব্যবস্থার সমালোচনা করে বলেন, পিআর পদ্ধতিতে ভোট দেওয়া হয় এক জায়গায়, আর এমপি হয় অন্য জায়গা থেকে। এছাড়াও তিনি আরেকটি বিষয়ে সতর্ক করে বলেন, একদল মহিলা তাবলীগের নাম করে গ্রামে গ্রামে গিয়ে জামায়াতের পক্ষে ভোট চাইছে। এই ধরনের প্রচারণার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা সহ সভাপতি ফিরোজ কাজী, শহিদুল আলম নাসিম কাজী, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার ও সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত হন। পরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com