রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আমরা চেহারার যতœ নিয়ে যতটা সচেতন, শরীরের অন্যান্য অংশের তেমন যতœ নেই না। ফলে অযতœ–অবহেলায় মলিন হয়ে পড়ে শরীরের অন্যান্য অংশ। সাধারণত আমাদের কনুই ও হাঁটুর ত্বক তুলনামূলকভাবে মোটা ও শুষ্ক হয়। নিয়মিত ঘষা, চাপ ও যতেœর অভাবে এই অংশগুলোতে মেলানিন জমে গাঢ় কালো দাগ তৈরি হয়। অবহেলার কারণে কালো হয়ে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই বিশেষ কনুই ও হাঁটুর ত্বক যতœ নিতে হয়। ঘরোয়া উপায় যতœ নিলে ও ভালো ফল পাওয়া যাবে।
আসুন জেনে নেওয়া যাক ঘরে থাকা কোন উপাদান কনুই এবং হাঁটুর কালো ভাব দূর করবে –
১. চিনি ও লেবু
পানিতে এক চামচ চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চিনি গলে পানিতে মিশে যাওয়ার পর ঠান্ডা করে নিন। এবার এই চিনির রস লেবুর গায়ে মাখিয়ে কালো দাগের উপর লেবুটা ঘষে নিন। মিনিট দশেক পর ভালো করে ধুয়ে নিন। এভাবে কিছুদিন করলেই উপকার পাবেন।
২. গোলাপের সাহায্যে
গোলাপ ফুলের পাপড়ি, টক দই ও ময়দা মিশিয়ে কনুইতে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি কালচে ভাব দূর করে। গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে হাঁটু ও কনুই পরিষ্কার করতে পারেন।
৩. অ্যালোভেরা ব্যবহার করে
শুষ্ক ত্বকে কালচে দাগ সহজে উঠতে চায় না। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত অ্যালোভেরা জেল মাখতে পারেন। অ্যালোভেরা ত্বক হালকা করতে বেশ কার্যকরী। হাইপারপিগমেন্টেশনের উপস্থিতি হ্রাস করে। তাজা অ্যালোভেরা জেল ব্যবহার ত্বকের জন্য খুব ভালো। ২০ মিনিট দাগের ওপর জেল মেখে অপেক্ষা করুন, শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. নারকেল তেল
গোসলের আগে নারিকেল তেল দাগের ওপর ভালো করে ম্যাসাজ করুন। পরে গরম পানি দিয়ে গোসল করে নিন। এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে হাঁটু এবং কনুইয়ের কালচে অংশে নারিকেল তেল মেখে নিতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ধীরে ধীরে কালচে দাগ দূর হয়ে যাবে।
৫.টকদই ও বেসন
এক টেবিল চামচ বেসন, আধা চামচ টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে কনুই হাটুতে লাগিয়ে মুকিয়ে নিন। এরপর ঘষে তুলে ফেলুন। এটি মরা কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে। পিগমেন্টেশনের কালচে দাগ তোলার পাশপাশি এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে।
৬. বেকিং সোডা ও দুধ
ত্বকের কালো দাগ দূর ও উজ্জ্বল করতে বেকিং সোডা বেশ ভালো কাজ করে। এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে প্যাক বানিয়ে কনুই ও হাঁটুতে ত্বকে লাগিয়ে নিন। পাঁচ মিনিট ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন । এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, কালো দাগ সহজে দূর করবে।
৭. আলুর রস
আলুতে থাকা ক্যাটেকলেজ এনজাইম ত্বকের কালোভাব হালকা করতে সাহায্য করে। প্রতিদিন কাঁচা আলুর রস ১০–১৫ মিনিট লাগিয়ে রাখুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: হেলথ শটস, টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com