অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অসহায় এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান। ১৫ নভেম্বর চট্টগ্রামের আগ্রাবাদের বেস্ট ওয়েস্টিন হোটেলে এপেক্স ক্লাব অব নোয়াপাড়া আয়োজিত সংগঠনের সাধারণ সভায় রাউজান উপজেলার সুলতানপুর এলাকার দরিদ্র পরিবারের নারী রুনা আক্তারের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সেলাই মেশিনটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় পর্যায়ের চারজন সভাপতি এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এপেক্সিয়ান মাকছুদুর রহমান ও এপেক্সিয়ান এ্যাডভোকেট শওকত আলী পেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সহসভাপতি এপেক্সিয়ান নজরুল ইসলাম,অতীত সভাপতি মঈন চৌধুরী ,এস,এম, হাসান আলী, এলজি হাবিবুর রহমান’সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ও ক্লাবের জ্যেষ্ঠ ও নবীন এপেক্সিয়ানরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত রুনা আক্তার বলেন, “পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। অভাব-অনটনের কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেলাই মেশিনটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এখন থেকে সেলাইয়ের কাজ করে কিছুটা আয় করতে পারব। এতে পরিবারের খরচ চালাতে সহযোগিতা হবে এবং অন্তত জীবিকার জন্য অন্য কারও কাছে হাত পাততে হবে না। এ মহতী উদ্যোগের জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সংবাদ শিরোনাম
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০২:০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















