রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চোখের চাপ কমাতে করণীয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যতœ প্রয়োজন। অথচ ঘুম ছাড়া চোখের বিশ্রাম হয় না বললেই চলে। এতে চোখের উপর চাপ পড়ে। চোখের চাপ কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
২০-২০-২০ সূত্র
প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তু বা স্থানের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এটি চোখের পেশির চাপ কমাতে ভূমিকা রাখে।
চোখের পলক ফেলা : মাঝেমধ্যে উচ্ছাকৃতভাবে চোখের পলক ফেলুন। এতে চোখ আর্দ্র থাকবে। চোখের শুষ্কতা দূর হবে। এই অভ্যাস দৃষ্টি ঝাপসা হওয়া রোধ করে।
খাবার
বিভিন্ন ধরনের খাবার যেমন-পালং শাক,ভুট্টা, পেঁপে ইত্যাদি দৃষ্টি সমস্যা দূর করতে সাহায্য করে।
বিশ্রাম : মাঝে মাঝে কিছুক্ষণ চোখ বন্ধ করে লাকুন। চোখের উপর হালকা গরম কাপড় রাখলে রক্ত সঞ্চালন উন্নত হয়।
ঘরের আলো ঘরে তীব্র আলো ব্যবহার এড়িয়ে চলুন। এর বদলে মৃদু আলো ব্যবহার করুন।
স্ক্রিন ব্যবহারের সতর্কতা
আজকাল আমাদের বেশিরভাগ সময় কাটে স্ক্রিন ব্যবহারে। এতে চোখের উপর চাপ পড়ে। স্ক্রিনগুলো হাতের দূরত্বে এবং চোখের লেভেলের সামান্য নিচে রাখলে আলো সরাসরি চোখে পড়া কমে।
বাইরে সময় কাটান
প্রতিদিন ২০ মিনিট বাইরে সময় কাটানোর চেষ্টা করুন। এ সময় চোখকে বিভিন্ন দূরত্বে ফোকাস করুন। তাহলে চোখের উপর চাপ কমবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com