শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউটিউব ভিডিওতে ১ লাখ ভিউ হলে কত টাকা পাবেন

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ইউটিউব, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তবে ইউটিউব বিনোদনের চাহিদা মিটিয়ে আয়ের পথ খুলে দিয়েছে অনেক আগেই। লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন, ইউটিউব ভিডিওতে কত ভিউ হলে কত টাকা পাওয়া যায়। আসলে ইউটিউব থেকে আয় করার কিছু শর্ত আছে। যেগুলো পূরণ করলে আপনি ইউটিউবে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস বা প্লে বাটন পাবেন, সঙ্গে আয়ও হবে লাখ লাখ টাকা।
যেমন ধরুন চ্যানেল ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছলে সিলভার প্লে বাটন, ১০ লাখ সাবস্ক্রাইবারে গোল্ডেন প্লে বাটন, ১ কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড প্লে বাটন এবং ১০ কোটি সাবস্ক্রাইবারে রেড ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয়। অর্থাৎ, ইউটিউবে গোল্ডেন বাটন পেতে হলে চ্যানেলের ১০ লাখ সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক।
এবার আসুন জানা যাক এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পাবেন। আসলে ১ লাখ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিওর ধরনের উপর। ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয়। প্রযুক্তি, অর্থ বা শিক্ষামূলক বিষয়ের ভিডিও থেকে বেশি আয় হয়। বিনোদন বা ভ্লগের মাধ্যমে আয় তুলনামূলকভাবে কম।
বাংলাদেশে একটি ইউটিউব ভিডিওতে ১ লাখ ভিউ হলে কত টাকা আয় হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এটি নির্ভর করে ভিডিওর বিষয়বস্তু, দর্শকদের দেশ, বিজ্ঞাপনের ধরন, ভিডিওর মান, এবং চ্যানেলের নিজস্ব পারফরম্যান্সের ওপর। তবে, প্রতি ১ হাজার ভিউয়ের জন্য ১-২৫ ডলার (প্রায় ১০৭-২৬০০ টাকা) পর্যন্ত আয় হতে পারে, যা অনুযায়ী ১ লাখ ভিউয়ের জন্য ১০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকারও বেশি।
তবে একটি ব্যাপার মনে রাখবেন। অনেক ভিউ থাকা সত্ত্বেও যদি চ্যানেলের ১০ লাখ সাবস্ক্রাইবার না থাকে, তবে গোল্ডেন বাটন পাওয়া সম্ভব নয়। অর্থাৎ ভিউয়ের থেকে বরং সাবস্ক্রাইবার সংখ্যা নির্ধারণ করে ইউটিউবের এই পুরস্কারের যোগ্যতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com