চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ নবেম্বর শনিবার রাতে লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা এম, রফিক দিদার, বিশেষ অতিথি ছিলেন, যুবনেতা আব্দুর রহমান, সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক আতাউর রহমান মাসুদ, সাংবাদিক ফাহাদ চৌধুরী। লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির আহ্বায়ক মনোনীত হয়েছেন, মো: জাহেদুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মো: হাসান, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য নির্বাচিত হয়েছেন আয়াতুল ইসলাম সুমন, মোজাম্মেল, মাসুদ, হোসাইন, হাসান, ফারুক। অভিষেক অনুষ্ঠানে, প্রধান অতিথি, এম. রফিক দিদার বলেন, শ্রমজীবীরই হল আমাদের শক্তি। আপনারা একতাবদ্ধ থেকে আপনাদের ন্যায্য অধিকার আদায় করবেন। তবে আপনারা অন্যায় পথে পা বাড়াবেন না। একমাত্র প্ররিশ্রমই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। আল্লাহর সষ্টুষ্টি অর্জন করতে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকবেন।আশা আপনারা সফল হবেন ইনশাআল্লাহ।
সংবাদ শিরোনাম
লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০২:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















