চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন মত ও আদর্শের হতে পারেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করেন। সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে এমন কোনো ব্যক্তি যেন মজলুম বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী এবং বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকারের নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদ্?যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম শাহীন এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মাহবুব পলাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ এবং গীতা পাঠ করেন হারাধন চক্রবর্তী।
সংবাদ শিরোনাম
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত-নুরুল আমিন এমপি
-
কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০২:০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















