রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদারগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

মাদারগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মেলান্দহ-মাদারগঞ্জ জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ৯০ এর কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল কে বিজয়ী করতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোমারপাড়া-মোমেনাবাদ ও নলছিয়া এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করা হয়। মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর নেতৃত্বে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কড়ইচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ অব্যাহত আছে। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আইনে যে পদ্ধতি আছে এ পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারবে। পি আর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ বুঝেও না পছন্দও করে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com