বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এ ভি জে এম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা

বির্তক যেমন সত্যের সন্ধান দেয়, তেমনি সত্য-মিথ্যার স্বরূপ চিনে নিতে সহায়তা করে। গনতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ এবং বির্তক একটি শিল্প। এমন যুক্তিমালার মধ্য দিয়েই গতকাল শনিবার দিনভর শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-সমকাল’র যৌথ উদ্যোগে “জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা-২০২৫” তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি এ ভি জে এম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইবতেদা ইবনাত বুশরা। আর রানার্সআপ হয়েছে সদর উপজেলার ঐতিহ্যবাহী বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়। এবার মুন্সীগঞ্জ জেলায় ১১ম জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- স্বনামধন্য মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজ, বছিরন নেছা উচ্চ বিদ্যালয়, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় ও কে কে গভ: ইনস্টিটিউশনের শিক্ষার্থী। শনিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন শেখ। “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানে শুরু হওয়ার বিতার্কিকদের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে বির্তক প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনভর উৎসব মুখর পরিবেশের আবহ লক্ষ্য করা যায় বির্তাকিকদের মাঝে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দান জনি, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুরূদ সমাবেশের সদস্য আতিকুর রহমান টিপু, টঙ্গিবাড়ী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তার সুমি। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুরূদ সমাবেশ জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ ও সুরূদ সদস্য কাজী জান্নাতুল নাঈম প্রভাত প্রমুখ। দুপুর আড়াইাটার দিকে বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান। সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশের নির্বাহি সদস্য আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, দৈনিক মুন্সীগঞ্জের সময় এর সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সুমন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু। এ সময় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com