প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মোঃ কেরামত আলী। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান প্রস্তাবক নুরে আলম তালুকদার; পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক মোঃ ফরহাদুল ইসলাম ভূঞা এবং ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। সভায় উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
আলোচনায় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা আরও জোরদারকরণ, সেন্ট্রাল ও জেলাওয়ারি রিকভারি কমিটি গঠনসহ ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভায় উপস্থিত সকলেই পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।