চট্টগ্রামের রাউজানের ব্যক্তি উদ্যােগে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৭ কিলোমিটার আরও ৪টি আরসিসি পাথর ঢালায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়ক সংলগ্ন পথেরহাট বাজার থেকে শীল পাড়া সড়ক, শেখ পাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়ক। সড়কগুলোর পূর্ণ নির্মাণের এই উদ্যােগ নিয়েছেন নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। এরআগে গত মাসে ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে একই ইউনিয়নের জরাঝীর্ণ প্রায় ৯ কিলোমিটার অংশের আরও ৩ টি সড়ক আরসিসি ঢালায় করে পূর্ণনির্মাণ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানাগেছে, বিগত এক দশকের বেশী সময় ধরে সড়কগুলো সরকারীভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। একারণে ওই ৪টি সড়ক দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার এ উদ্যােগ নেন পর পর ৬ বার সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কার পাওয়া প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন। আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, সড়ক গুলো পাশে ১৪ থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। যার সম্পূর্ণ খরচ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থ্যায়ণে করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শেষ করা হবে। সোমবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় নোয়াপাড়া পথেরহাটে। এতে প্রধান অতিথি থেকে সড়কগুলোর কাজ উদ্বোধন করেন সড়ক পূর্ণনিমাণের উদ্যােক্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। অতিথি ছিলেন ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ মোকতার আহমদ, আলহাজ মুহাম্মদ আবু তাহের, জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, প্রকৌশলী নুর আম্বিয়া, সরোয়ার হোসাইন, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য মাসুদ পারভেজ প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব মওলানা আবু জফর মুহাম্মদ আজহার মিঞা আল্ মাইজভান্ডারি (ম.জি.আ)।