মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিবেশী রাষ্ট্র একটি রাজনৈতিক দলকে দিয়ে দেশ অস্থিতিশীল করাতে চেষ্টা চালাচ্ছে-গয়েশ্বর চন্দ্র রায়

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র একটি রাজনৈতিক দলকে দিয়ে দেশে অস্থিতিশীল করাতে চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন রাষ্ট্র যতদিন থাকবে, রাজনীতি যত দিন থাকবে তত দিন ষড়যন্ত্রও থাকবে। গতকাল কেরাণীগঞ্জের মীর্জাপুরের নিজ বাড়ির পাঙ্গনে আয়োজিত দূর্গা উৎসবের অষ্টমমীতে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন, হাজার হাজার পূজা মন্ডপের মধ্যে কোন নীতি বাচক বিষয় নাই। আমরা আশা করছি নানান মুখী ভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। ষড়যন্ত্রকে মোকাবেলা করাই রাজনীতিবিদদের পান্ডিত্ব্। দৃশ্যমানকে মোকাবেলা করা খুবই সহজ। কিন্তু অদৃশ্যমান যেটা, সেটা যে পর্যন্ত প্রকাশ না পায়, তা ঠ্যাকানো দায়। আবার চিনতে পারলে তাকে উচিত জবাব দেওয়া যায়। সুতরাং ১৭ বছরে যে নির্বাচনের দাবিটা তা প্রতিষ্টিত করতে আমরা আরো ত্যাগ স্বীকার করব। আর সরকার যদি ভয় পায়, সরকারের মধ্যে যদি কোন সরকার থাকে, তাহলে সরকারের মাধ্যমে তারা বিপদে পড়বে। আমরা যথার্থ চেষ্টা করব এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হোক। বর্তমান অন্তবর্তী কালীন সরকার দেশে বিদেশে গিয়ে যে ওয়াদা করেছে জাতির সামনে, সে ওয়াদায় তিনি যদি অনড় থাকেন, তাহলে নির্বাচন আটকানোর ক্ষমতা কারো নেই। প্রশ্নটা হল উনি কতটা সাহস রাখেন? নির্বাচন হলে কেউ না এসে পারবে না। তিনি আরো বলেন একটি সম্প্রাদিক গুষ্টি নির্বাচন না হওয়ার শক্তি সঞ্চয় করিলে, তাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ক্ষতি হবে। পূজা উৎসবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একত্রে বসবাস করি, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পারে। দূর্গা দেশের শান্তি নিয়ে আসে। অশুভ শক্তিকে পরাজিত করে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় বলেছেন, জনগনের বিরুদ্ধে গিয়ে কোন সরকার ঠিকে থাকতে পারেনি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোটার আদায় অধিকার হনন করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। এখন মানুষ ভোট দিতে চায়। তাই তারেক রহমান ভোটার আদায় অধিকারের জন্য সংগ্রাম করছে। আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে হবে নির্বাচন। যারা পিআর পিার করে গ্রুপিং করছে তারা দেশের শত্রু,জনগনের শত্রু, তারা স্বাধীনতার বিপক্ষের শত্রু। উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ, আজাদ যুবদল নেতা আতিকুর রহমান মানিক, মামুন, মহিলা নেত্রী রাশিদা বেগম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com