রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি নাহার ভবনে ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হযেছে। রবিবার বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের জাকের পার্টির সভাপতি মো সুজনের সভাপতিত্ব জনসভায় বক্তব্যে রাখেন, জাকের পার্টির টিম প্রধান ঢাকা জেলার দক্ষিণ শাখার আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পরে যারা দেশে সরকার গঠন করেছে,তারা কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি। তিনি আরও বলেন সততা ও স্বচ্ছতার সাথে দেশে উন্নয়ন শুধু জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশের মানুষকে খেদমত করার সুযোগ দিন। তিনি আরও বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক আপনারা। জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে আসা রূপ কাজ না করতে পারলে, তিন মাসের মধ্যে পদত্যাগ করবো। এমন কথা জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বলতে পারে না। এসময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা সারোয়ার মোহাম্মদ (সানী), আবুল কালাম আজাদ, আব্দুর রহমান (বাশার), সোহেল মোল্লা, শেখ মো ওমর ফারুক, মো. সোহেল প্রমূখ। জনসভায় শেষে জাকের পার্টির নেতারা একটি র‌্যালি বের করে খেজুর বাগ এলাকায় বেস কয়েকটি রাস্তা ভ্রমণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com