মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ২য় সভা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ২য় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৫, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে এই সভা আহ্বান করা হয়। কমিটির সভাপতি, পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক, অতিরিক্ত সচিব এবং বিআরডিবি’র মহাপরিচালক জনাব সরদার মোঃ কেরামত আলী উক্ত সভার সভাপতিত্ব করেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে সভায় গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম তালুকদার,  পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক জনাব মো: ফরহাদুল ইসলাম ভূঞা। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের মূল্যবান উপস্থিতি ও মতামত দিয়ে সভাকে সমৃদ্ধ করেন। সভায় কমিটির সদস্যবৃন্দ ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকের সকল সূচকের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন এবং তা অর্জনে প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপসমূহ নিয়ে গভীর বিশ্লেষণ ও আলোচনা হয়। ব্যাংকের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, এই সভার সিদ্ধান্তগুলো ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্যের পথ সুগম করবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com