শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক হলেন মাহি

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

গেল দুই-এক বছরে মাহিয়া মাহি আলোচনার টেবিল যতটুকু দখল করেছেন সেটুকু ব্যক্তিগত জীবনের জোরে। এবারও রিয়েল লাইফ নিয়ে আলোচনায়। গুঞ্জন উঠেছে স্বামী রাকিব সরকারের সঙ্গে মিলে গেছেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীর সঙ্গে মিলে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে দুটি ছবি থেকে। সেখানে স্বামী সন্তানের সঙ্গে দেখা গেছে তাকে। ছবিটি মাহি নিজেই প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ একই ছবি প্রকাশ করেছেন রাকিবও। তিনি লিখেছেন, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।’
ছবি দুটি প্রকাশের পর থেকেই গুঞ্জন সামাজিক মাধ্যমে। তবে কি রাকিব সরকারের সঙ্গে ফের মিলে গেলেন মাহি, এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটাগরিকদের মাথায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী-সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।
এদিকে মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। তবে এ নিয়ে মাহি-রাকিবের মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মাহি নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন রাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। শুরুতে চুপ থাকলেও পরে রাকিবও নিশ্চিত করেছিলেন এর সত্যতা। এ ঘটনা গেল বছরের মাঝামাঝির।
বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মাহি। অনেকের ধারণা ট্রাম্পের দেশে থিতু হওয়া লক্ষ্য তার। অন্যদিকে রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পট পরিবর্তনের পর থেকেই আছেন আড়ালে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com