মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাম-নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার প্রথম শর্ত হচ্ছে একটি ফোন নম্বর লাগবে। এরপর এখানে একটি প্রোফাইল ছবি এবং নাম ব্যবহার করতে হবে ব্যবহারকারীকে। যার ফলে প্রাইভেসি রক্ষা করা কঠিন হয়ে পড়ত ব্যবহারকারীদের জন্য।
এখন হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য নাম-নম্বর কিছুই লাগবে না বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এমন এক ফিচার যাতে নাম ও নম্বর গোপন রেখেই এবার প্রিয়জনের সঙ্গে চ্যাটিং করা যাবে। মেটা এই বিষয়ে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। সব ঠিক থাকলে এই বছরেই ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বাড়বে আরও খানিকটা।
হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংয়ে নতুন একটি অপশন থাকবে। যাকে বলা হবে ‘রিজার্ভ ইউজার’। আর সেই অপশন চালু থাকলে অন্য কারো কাছ থেকে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর সম্পূর্ণ গোপন থাকবে। আর এর ফলে, অনেক অনাকাঙ্ক্ষিত মেসেজও আসবে কম।
মূলত ব্যবহাকারীর প্রাইভেসি বাড়াতেই এই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ‘ইউজার নেম’। আর সেই ফিচার অন থাকলে আপনি কোনো অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পাবেন না।
এছাড়া ডব্লিউডব্লিউডব্লিউ লেখা কোনো ওয়েবসাইট বা বাইরের কোনো প্ল্যাটফর্ম থেকে মেসেজ এলে, সেই মেসেজকে নিজে থেকেই ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এতে কমবে সাইবার অপরাধের পরিমাণ। এছাড়াও আটকানো যাবে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনাও।
তবে যার নম্বর আপনার কাছে নেই, সে কি আপনাকে মেসেজ পাঠাতে পারবে না? সেই ক্ষেত্রে কাজে লাগবে ‘ইউজার নেম উইথ পিন’ অপশন। যেখানে চার অঙ্কের একটি পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর বা পিন তৈরি করতে হবে। সেই পিন জানা থাকলেই অন্য অচেনা কেউ আপনাকে মেসেজ করতে পারবেন। ফলে আপনার হাতেই থাকবে কে আপনাকে মেসেজ করতে পারবেন আর কে পারবেন না। ফলে আগামী বছরে এই ‘প্রাইভেসি শিল্ড’ আপনার কথোপকথনকে আরও সুরক্ষিত করে তুলবে বলেই আশা করা যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com