বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘গ্রাহক সেবা পক্ষ’ কর্মসূচির শুভ উদ্বোধন

‍এইচ ‍এম জুলফিকার ‍আলী ভুট্টো
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ কৃষি ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ১৯ অক্টোবর ২০২৫ থেকে ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মিজ্ মাকছুমা আকতার বানু আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন গ্রাহকের সন্তুষ্টির হাসি হোক গ্রাহক সেবা পক্ষের মূল লক্ষ্য এবং গ্রাহকের হাসি-ই প্রতিষ্ঠানের প্রচারের সর্বোত্তম মাধ্যম। উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে তারুণ্য উৎসব-২০২৫ সফল করার জন্য তিনি ব্যাংকের সকলকে আহ্বান জানান। তিনি আরও বলেন তারুণ্যের উৎসব’২০২৫ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে গৃহীত কর্মসূচির মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক তরুণদের জন্য সঞ্চয়ী স্কিম এবং বিভিন্ন বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স গৃহীতাদের স্কুলগামী মেয়েদের জন্য বাইসাইকেল বিতরণ একটি অভিনব পদক্ষেপ, যা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের সভাপতি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন উপলক্ষ্যে তরুণদের জন্য স্থানীয় মূখ্য কার্যালয়ে নতুন প্রবর্তিত সঞ্চয় স্কীমের আওতায় হিসাব খোলা ও ঋণ বিতরণ করা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, উপমহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com