বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় সংশয় থাকবে কেন: সালাহউদ্দিন

সাইফুর রহমান:
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চাই। যদি তাই হয়, তাইলে সংশয় থাকবে কেন?
গতকাল রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এনসিপি তার বক্তব্য আংশিক কাট করে বলেছে বলে জানান সালাহউদ্দিন।
তিনি বলেন, পিআর দাবিতে আন্দোলন করছে কিছু দল, এটাই গণতান্ত্রিক চর্চা। এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি।
তিনি আরও বলেন, আমার একটি বক্তব্য নিয়ে গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য একটা সুনির্দিষ্ট কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করেছে। তারা আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটাকে স্বাগত জানাই, এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিতম গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন।
সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল, ঐকমত্য কমিশনের সাথেও কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল। সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম। কথা বলেছিলাম এবং সেটা ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন। সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক-ফোকরে করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সেটা দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনোজুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি। যাতে কোনোক্রমে কেউ যেন জুলাই যোদ্ধাদের এ সমস্ত কর্মকা-ের জন্য অশৃঙ্খল কর্মকা-ের জন্যঅভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়।
তিনি বলেন, আমি মনে করি না আমার বক্তব্যে বিকৃত করা হয়েছে। তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা (এনসিপি) কথা বলেছে বলে আমার মনে হয়। কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com