বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাম্প্রতিক অরাজকতায় দেশী-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী

বাসস:
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক ঘটনা ঘটছে, এগুলো ষড়যন্ত্রকারীদের সিরিজ অব ইনসিডেন্ট। এসবের পেছনে দেশি-বিদেশি কালো হাত কাজ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বুঝানোর জন্যই এসব পরিকল্পিত নাশকতা ঘটানো হচ্ছে। গতকাল সোমবার ২০ অক্টোবর দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক দৃষ্টিহীন শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান রিজভী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে তাকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
দলের প্রার্থী নির্বাচনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি ডেমোক্রেটিক দল। বৃহৎ এ দলে নির্বাচন ঘিরে একাধিক প্রার্থী থাকতে পারে। তবে তফসিল ঘোষণার পর প্রক্রিয়াগতভাবে প্রার্থী নিশ্চিত করা হবে। এর আগে, সোমবার সকালে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ ইমাম হোসেন তায়িমের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
উপহার বিতরণের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com