বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের অপসারণের দাবি

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতাধীন মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল থেকে শুরু হয় এই কর্মবিরতি। পরে উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা মৈত্রী শিল্পের প্রধান ফটকের সামনে এক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মৈত্রী শিল্পের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ অশিউর রহমান, রিয়াজ উদ্দিন, আসাদুল হক, কাইয়ুম হোসেন খান, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দীপ্তি, তানজিলা চৌধুরী, রোমানা আলম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে চাকরি করে আসছি। কিন্তু নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান যোগদানের পর থেকেই অফিসে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন। যাকে-তাকে অযথা শোকজ, অমানবিক আচরণ, মানসিক নির্যাতন করছেন। বিশেষ করে নারী কর্মচারীদের প্রতি কুপ্রস্তাব দেন—রাজি না হলে ঠুনকো অজুহাতে বদলি বা শাস্তিমূলক ব্যবস্থা নেন। তারা আরও বলেন, তার এই লম্পট ও নারী লোভী আচরণের প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। যতদিন পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততদিন আমরা কাজে যোগ দেব না। এ বিষয়ে নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com