বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভাও দোয়া মাহফিল

বাগেরহাট অফিস
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এস এম হেদায়েত হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবিন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসার মোশারেফ হুসাইন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা জেলা সভাপতি মোল্লা আব্দুর রব, সাবেক যুগ্ন মহা সচীব শেখ আবু সাঈদ, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, অর্থ সম্পাদক মো: মাসুদুল হক, মো: আরিফুল ইসলাম আকুঞ্জী। অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, সাংবাদিক সোহেল রানা বাবু, নকিব মিজানুর রহমান, ফকির হাসান আলী, এস এম সাগর। এসময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন একজন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সারাজীবন কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের একতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভার শেষে সংস্থার পক্ষ থেকে মরহুমের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com