বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উপকূলে সবুজের ডাক: কয়রায় ‘রক্তিম’–এর উদ্যোগে বৃক্ষ বিতরণ, জলবায়ু মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থা’ উপকূলের মানুষের হাতে তুলে দিয়েছে ফলজ বৃক্ষের চারা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ২নং কয়রা গ্রামে অবস্থিত সংস্থার কার্যালয়ে এক উঠান বৈঠকের মাধ্যমে দুই শত (২০০) ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়। এর লক্ষ্য, প্রত্যেকটি বাড়িকে সবুজের প্রাচীর দিয়ে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা এবং স্থানীয় পুষ্টির চাহিদা মেটানো। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি রক্তিম সংস্থার এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, উপকূলের মানুষ হিসেবে প্রকৃতিকে রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি নারী ও শিশুর উন্নয়নের পাশাপাশি জলবায়ু মোকাবিলায় যে পদক্ষেপ নিয়েছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ আশরাফ হোসেন, সভানেত্রী খুকমনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সংস্থার সভানেত্রী খুকমনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কিছুটা হলেও লাঘব করতে এই সবুজায়ন জরুরি। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন উপকূলকে রক্ষা করতে পারি, তেমনি ফলজ বৃক্ষগুলি পারিবারিক পুষ্টির নিশ্চয়তাও দেবে। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ‘রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থা’ এলাকায় কেবল নারী ক্ষমতায়ন ও শিশু বিকাশের কাজই করে আসছে না, বরং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকা-ে এলাকার জনগণ ব্যাপক উপকৃত হচ্ছে। সবুজ ও সুরক্ষিত উপকূল গড়ার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com