বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে ৬৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গাজীপুরের কালীগঞ্জে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলীসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষা ফসলের আবাদে ৬০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। গম ফসলের আবাদে ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com