বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ল্যুভরে চুরি হওয়া গয়নার মূল্য প্রায় সাড়ে ১২শ কোটি টাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেয়া হীরা ও পান্নার নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির মুকুট ও টায়রা, এবং রানি মেরি-অমেলির কিছু গয়না। পালানোর সময় চোরেরা ইউজেনির একটি মুকুট ফেলে যায়।
ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দিনের আলোয় দুর্র্ধষ ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া গয়নাগুলোর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর লর বেকুউ। তবে তার মতে, অর্থের দিক দিয়ে নয়, আরো বড় ক্ষতি হয়েছে ফ্রান্সের ঐতিহ্যের। খবর রয়টার্স।
রোববার সকালে জাদুঘর খোলার পরপরই এই ঘটনা ঘটে। পাওয়ার টুলস হাতে চোরেরা মাত্র সাত মিনিটেরও কম সময়ে লুটপাট চালিয়ে চলেও যায়।।
চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেয়া হীরা ও পান্নার নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির মুকুট ও টায়রা, এবং রানি মেরি-অমেলির কিছু গয়না। পালানোর সময় চোরেরা ইউজেনির একটি মুকুট ফেলে যায়।
চারজন মুখোশধারী একটি যান্ত্রিক লিফটসহ ট্রাক ব্যবহার করে সেইন নদীর কাছে অবস্থিত গ্যালারি ডি’অ্যাপোলোঁয় প্রবেশ করে। তাদের মধ্যে দুজন ব্যাটারিচালিত ডিস্ক কাটার দিয়ে কাঁচের জানালা কেটে ভেতরে ঢোকে এবং রক্ষীদের হুমকি দিয়ে দর্শকদের সরিয়ে নিতে বাধ্য করে।
প্রসিকিউটর বেকুউ আশা প্রকাশ করেছেন যে, গয়নার আনুমানিক মূল্য ঘোষণা করলে চোরেরা তা ধ্বংস করার আগে দু’বার ভাববে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, গহনা গলিয়ে ফেললে চোরেরা সম্পূর্ণ মূল্য পাবে না।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঐতিহাসিক গয়নাগুলো হয়তো এরইমধ্যে ভেঙে বা গলিয়ে ফেলা হয়েছে। (বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১ ইউরো= ১৪১ টাকা ৭৭ পয়সা ধরে)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com