হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর ২০২৫, বুধবার চিতলমারী উপজেলার চর চিংগড়ি মাহমুদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়ভিত্তিক হিফজুল কুরআন বিভাগে ৮৮ জন হাফেজ অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে: প্রথম স্থান অধিকার করেন: হাফেজ জোবায়ের, হাফিজিয়া মাদ্রাসা, সাইনবোর্ড, কচুয়া। দ্বিতীয় স্থান: হাফেজ মিফতাহুল ইসলাম-মাহমুদুল উলুম মাদ্রাসা, চর চিংগড়ি, চিতলমারী। তৃতীয় স্থান হাফেজ আব্দুল আজিজ-হাফিজিয়া মাদ্রাসা, চিতলমারী, বাগেরহাট। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীদের কে বিশেষ সান্তনামূলক পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আল-আমিন চিতলমারী ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হকএবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি শফিউল্লাহ, মুহতামিম, মাহমুদুল উলুম মাদ্রাসা, চর চিংগড়ি। কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার চর চিংগড়ি মাহমুদুল উলুম মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। বক্তারা বলেন, এমন আয়োজন কুরআন শিক্ষায় আগ্রহ তৈরি করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।