বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাউফলে বাণিজ্যমেলা বন্ধ ও চালু রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

এইচ এম বাবলু বাউফল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে চলমান বাণিজ্য মেলা বন্ধ ও চালু রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মেলা বন্ধের দাবিতে স্থানীয় অভিভাবক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একাংশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, অপরদিকে আয়োজকরা মেলা চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তারা মেলা আয়োজন সফল করতে উপজেলার নানা শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন। সূত্র জানায়, বাউফল পাবলিক মাঠে চলমান বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের দোকান ও স্টল বসানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই মেলা চলাকালে উচ্চ শব্দে গান-বাজনা, জুয়া ও অশালীন কর্মকা-ের অভিযোগ উঠেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে মেলা আয়োজক কমিটির দাবি, এই বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনোদনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। তারা বলেন, আমরা সকল নিয়ম মেনে মেলা পরিচালনা করছি, কারও ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও মেলাটি বন্ধের দাবিতে বিভিন্ন পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়েছে, যা বিষয়টিকে আরও আলোচনায় এনেছে। বাণিজ্য মেলা চালু রাখা ও বন্ধের বিষয়ে দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানে জনমনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে একটি সুষ্ঠু সমাধানের অপেক্ষায় রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com