বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার পরিচয় কী

বিনোদন:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ব্যান্ড তারকা নগর বাউল মাহফুজ আনাম জেমস প্রকাশ করলেন তার তৃতীয় বিয়ের খবর। সেই সঙ্গে এই কিংবদন্তি গায়ক জানিয়েছেন ৬১ বছর বয়সে বাবার হওয়ার খবরও।
জেমসের স্ত্রীর নাম নামিয়া আমিন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
নামিয়া জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।
বুধবার (২২ অক্টোবর) স্ত্রীর পরিচয় প্রকাশ্যে এনে পুত্রসন্তানের বাবা হওয়ার খবর জানান জেমস। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে জেমসের সঙ্গে নামিয়া আমিনের দেখা হয়। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।
নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে গত ৮ জুন রাত সাড়ে ৩টায় জন্ম হয় জিবরানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে তারা দেশে ফেরেন।
এর আগে ১৯৯১ সালে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেন জেমস। সে সংসারে তাদের ২ ছেলেমেয়ে জন্ম নেয়। ২০০৩ সালে রথির সঙ্গে তার বিচ্ছেদ হয়।
এরপর ২০০০ সালে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন জেমস। তাদেরও একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৪ সালে বেনজীর-জেমসের বিবাহবিচ্ছেদ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com