নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী হত্যা, রাহাজানি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। বক্তারা এসব ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন, অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা (উপমহাব্যবস্থাপক) কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মিরাজ হোসেন।
বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক নারীকর্মীসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহতের আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৬:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















