ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত

বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আহরণ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য রেমিট্যান্স প্রেরণ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও আন্তর্জাতিক ডিজিটাল রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ড (Taptap Send)-এর মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট বিষয়ক একটি চুক্তি ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান এবং ট্যাপট্যাপ সেন্ডের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরান ভূঁইয়া ডকুমেন্ট বিনিময় করেন। ট্যাপট্যাপ সেন্ড এর মাধ্যমে বিশ্বের ৪০টি দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে ৯০টিরও বেশি দেশে রেমিট্যান্স প্রেরণের পথ সুগম হলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।এ সময় ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান, পর্ষদ সচিবালয় বিভাগের সচিব (উপমহাব্যবস্থাপক) কে. এম. হাবিব-উন-নবী, আইসিটি অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ ফরিদ হাসান এবং ট্রেজারী ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক জিনাত শাফিন ওয়াদুদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ০৬:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬