ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার Logo চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo জামালপুরের মেলান্দহে ড. হায়দারের স্মরণসভা ও আইনশৃঙ্খলা মিটিং Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়

জেরায় আমান আযমী ‘শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল’

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী। পুরোনো ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার সময় সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসন আমলে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দী করে রাজধানীর হেয়ার রোডের বাসায় তার অধীনে রাখা হয়েছিল। সে সময় তিনি ‘মার্শাল ল’–এর দায়িত্ব পালন করতেন।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান। সে সময় আবদুল্লাহিল আমান আযমী এ তথ্য দেন।
জেরায় আবদুল্লাহিল আমান আযমী বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে ১৯৮৩ সালে আমার কয়েকবার দেখা হয়েছিল। এরশাদের সামরিক শাসন আমলে হেয়ার রোডের একটি বাড়িতে আমি আমার কোম্পানিসহ থাকতাম এবং মার্শাল ল–এর দায়িত্ব পালন করতাম। তখন শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দী করে ওই বাড়িতে কয়েক দিন আমার অধীনে রাখা হয়েছিল।’
অন্তর্বর্তী সরকার তাকে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে বলেও জেরায় জানান আবদুল্লাহিল আমান আযমী। তিনি বলেন, তবে সেনাবাহিনী থেকে এই পদোন্নতি–সংক্রান্ত কোনো আদেশ না হওয়ায় তিনি জবানবন্দিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) পদবি ব্যবহার করেছেন।
আসামিপক্ষের আইনজীবীর জেরায় সাক্ষী আযমী আরও বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া বাবদ চার কোটি টাকা দিয়েছে সেনাবাহিনী। কোর্ট অব ইনকোয়ারির সুপারিশে বন্দীকালীন ক্ষতিপূরণ হিসেবে তাকে এই চার কোটি টাকা দেওয়া হয়েছে, এ কথা সত্য নয় বলে দাবি করেন তিনি।
জেআইসিতে গুম করে রাখার এই মামলায় ১৩ আসামির মধ্যে সাবজেলে আছেন তিনজন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার বাকি ১০ আসামি পলাতক। তাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।
পলাতক আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।
পলাতক আসামিদের মধ্যে আরও আছেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার

জেরায় আমান আযমী ‘শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল’

আপডেট সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬