ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo “বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা: ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরীআহসম্মত সমাধান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল Logo চীনা পেকিন হাঁস পালন করে দিনাজপুরের গ্রামীণ নারীরা এখন স্বাবলম্বী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী Logo দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: বিরোধীদলীয় নেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

২১ নভেম্বর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-১১ এর পরিচালক জনাব মো: ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মো: সানাউল্লাহ সাহিদ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো: রিয়াজুল করিম, স্বতন্ত্র পরিচালক জনাবা শাহনাজ সুলতানা ও বিএসডি-১১ এর অতিরিক্ত পরিচালক জনাবা নাজমুন নাহার উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি) -১১ এর অতিরিক্ত পরিচালক জনাব ওম প্রকাশ ধর, যুগ্ম পরিচালক জনাব শিকদার আবুল বাশার, যুগ্ম পরিচালক জনাব মো: মাসিউর রহমান সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ঝুঁকি ভিত্তিক তদারকি বা আরবিএস, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। একই সাথে আলোচকবৃন্দ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিত্তিকে আরো শক্তিশালী করতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সবাই বিশেষ মনোযোগী হতে পরামর্শ প্রদান করেন। এছাড়া সামষ্টিক অর্থনীতির দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় ব্যাংকের করণীয় সম্পর্কে উক্ত সম্মেলনে আলোচনা করা হয়। উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংক-এর সাসটেইন্যাবিলিটি রিপোর্ট-২০২৫ এর মোড়ক উন্মোচন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাফর ছাদেক এফসিএ, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪২টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০০ জন কর্মকর্তা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬