ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo “বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা: ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরীআহসম্মত সমাধান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল Logo চীনা পেকিন হাঁস পালন করে দিনাজপুরের গ্রামীণ নারীরা এখন স্বাবলম্বী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী Logo দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: বিরোধীদলীয় নেতা

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার (২১ নভেম্বর, ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রহমান ও এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর যুগ্মপরিচালক মোঃ আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্মপরিচালক সাগুফতা ইকবাল। ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, মুনাফা অর্জনে যেমন একটি ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ তেমনি আমানতকারীর স্বার্থও রক্ষা করতে হবে। এ জন্য ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সুপারভিশন জোরদারকরণের মাধ্যমে শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তিনি নির্দিষ্ট কোনো গ্রুপ বা খাত কিংবা অঞ্চলে ঋণ পুঞ্জিভূত না হওয়া, ঝুঁকিভিত্তিক সুপারভিশন সুচারুরূপে এগিয়ে নেওয়ার মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনার পরামর্শ দেন।
এস. এম. মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হতে পারে না; এটি সবার সম্মিলিত দায়িত্ব। ব্যাংকিং খাতে প্রতিটি কাজেই ঝুঁকি রয়েছে, সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, ঋণের গুণগতমান যাচাই-বাছাই ও গ্রাহকের সক্ষমতা তদারকির পরামর্শ দেন। মঈনুল কবীর জানান, এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণ করা হয়। তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা সংরক্ষণে আমাদেরকে কখনো সমস্যায় পড়তে হয়নি। তিনি প্রযুক্তিগত ঝুঁকির বিষয়ে সচেতনার সঙ্গে কর্মপরিবেশ গড়ার আহ্বান জানান, যাতে গ্রাহকের আস্থা ও ব্যাংকের সুনাম রক্ষা করা সম্ভব হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬