মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইবিসিএফ টাস্ক কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আইবিসিএফ এর টাস্ক কমিটির ৪৩তম সভা গত ২০ নভেম্বর ২০২৫ইং তারিখে (বৃহস্পতিবার) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের সভা কক্ষে রুমে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফ এর অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা।
সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্দেশিত ইসলামী ব্যাংক ও কনভেনশনাল ব্যাংকের বাণিজ্য ও ঋণ সুবিধার উপর এক্সাইস ডিউটি/শুল্ক কর্তনসংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা, সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার কার্যক্রম জোরদার করা এবং অর্ধবার্ষিকী নিউজলেটার প্রকাশনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় টাস্ক কমিটির সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর প্রশাসক বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংক পিএলসি এর প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির সহযোগী প্রশাসক মোঃ কাউসার পাঠান উপস্থিত ছিলেন।
এছাড়াও সদস্যভুক্ত ব্যাংকের প্রতিনিধি এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, প্রাইম ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ. চৌধুরী, ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিপু সুলতান, পূবালী ব্যাংক পিএলসি এর জেনারেল ম্যানেজার রুহুল আমিন, ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবিএম বুরহান উদ্দিন এবং আইবিসিএফ এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com