ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই Logo অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন Logo শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ Logo প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির Logo পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সহিংসতা ঐক্যবব্ধভাবে প্রতিহত করার প্রত্যয় Logo আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু চূড়ান্ত, থাকছে ছয় স্টেডিয়াম

আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু চূড়ান্ত, থাকছে ছয় স্টেডিয়াম

আগামী বছর আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আয়োজক দেশ কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডায় আয়োজিত হবে এই আসর। সপ্তাহান্তে নাইজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কংগ্রেসে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়।
রাজধানী নাইরোবিই কেনিয়ার একমাত্র ভেন্যু। যেখানে ৬০ হাজার ধারণক্ষমতার নতুন তালান্তা স্টেডিয়াম আগামী জানুয়ারিতে উদ্বোধনের কথা রয়েছে।
তানজানিয়ায় ম্যাচ হবে তিনটি ভেন্যুতে- আরুশা, দার এস সালাম এবং জাঞ্জিবারে।
উগান্ডা ব্যবহার করবে দুটি মাঠ। একটি রাজধানী কাম্পালার ম্যান্ডেলা জাতীয় স্টেডিয়াম এবং অন্যটি নবনির্মিত হোইমা সিটি স্টেডিয়াম। সাম্প্রতিক সময়ে নিজেদের আন্তর্জাতিক ম্যাচগুলোও এই মাঠে খেলেছে উগান্ডা।
২৪ দলের আসরের ভেন্যু চূড়ান্ত করে ফেলা হয়েছে। আগামীবছর ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে মরক্কোয় ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফকনের ম্যাচগুলো রেকর্ড নয়টি ভেন্যুতে, ছয়টি শহরে আয়োজন করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী

আফ্রিকা কাপ অব নেশন্সের ভেন্যু চূড়ান্ত, থাকছে ছয় স্টেডিয়াম

আপডেট সময় ০৪:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬