বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে খেজুর খাওয়ার উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

শীত এলেই শরীর যেন একটু বেশিই যতœ চায়। ঠান্ডা বাতাস, শুষ্কতা আর রোদ কমে যাওয়ার কারণে দুর্বলতা, ক্লান্তি কিংবা ত্বকের নানা সমস্যাও দেখা দেয়। এই সময়টায় প্রকৃতি আমাদের হাতে তুলে দেয় এক চেনা কিন্তু উপকারী খাবার খেজুর। শুধু রোজা ভাঙার উপকরণ হিসেবেই নয়, শীতকালে খেজুর হতে পারে শক্তি, উষ্ণতা ও পুষ্টির প্রাকৃতিক ভা-ার।
সামান্য কয়েকটি খেজুরেই লুকিয়ে আছে শরীর গরম রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ গুণ। শীতে নিয়মিত খেজুর খাওয়ার উপকারিতা জানলে অবাক হতেই হয়। চলুন এবার জেনে নেওয়া যাক শীতকালে খেজুর খেলে কী কী উপকার পাওয়া যায়-
শীতে শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে খেজুর। একই সঙ্গে অলসতা দূর করে আপনাকে রাখে সতেজ ও সক্রিয়। জোগান দেয় ভরপুর পুষ্টির।
শীতে খেজুর খাওয়ার উপকারিতা
পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও কপার বা তামায় ভরপুর খেজুর। এই ৪ উপকরণ হাড়ের গঠন সুদৃঢ় করে। হাড় শক্ত করার পাশাপাশি ব্যথা ও হাড় সংক্রান্ত অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে।
শীতে খেজুর খাওয়ার উপকারিতা
শীতে তাপমাত্রা ওঠানামার কারণে অনেকেরই দৈহিক তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে শরীর উষ্ণ রাখতে অর্থাৎ দৈহিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে খেজুর।
শীতে খেজুর খাওয়ার উপকারিতা
খেজুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ। ফলে শীতের দিনে খেজুর খেলে আপনি এনার্জি পাবেন। এমনকি শীতে এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে খেজুর। একই সঙ্গে শারীরিক ক্লান্তি, অবসন্ন ভাব দূর করে আপনাকে রাখবে চাঙ্গা।
শীতে খেজুর খাওয়ার উপকারিতা
খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফলে খেজুর খেলে হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় থাকবে। এ ছাড়া ফাইবার সমৃদ্ধ খেজুর হজমশক্তি ভাল রাখে, অন্ত্রের সমস্যা দূর করে। জানলে অবাক হবেন, খেজুরের মধ্যে থাকে সলিউয়েবল ও নন-সলিউয়েবল, দু’ধরনের ফাইবার। যা অনেক সময় আপনাকে ক্ষিদামুক্ত রাখবে।
তথ্যসূত্র: ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশন, ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com