বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়গঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু-কিশোরদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি কিন্ডারগার্টেন স্কুল অংশ নেয়। মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৫৩ জন। রায়গঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, সাধারণ ও ট্যালেন্ট-এই দুই গ্রেডে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে মন্তব্য করেন। আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com