রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারী-৩ আসনে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সারে ১২ টায় উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে জেলা বিএনপির সদস্য আকবর আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আহমেদ হোসেন বড় (বাবু), ময়নুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙালি এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আজাদ। দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন অফিসে যান। এ সময় অন্যান্য নেতাকর্মীরা জলঢাকার অনির্বাণ স্কুল মাঠে অবস্থান করেন। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। উল্লেখ্য, আলহাজ্ব সৈয়দ আলী বর্তমানে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি এবং জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com